1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ: নুরুল হক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ১০:১০ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গণ-অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এ সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা।

নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগ আমল থেকে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন–সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল এক, ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের পতনের পর আমরা আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য-আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আমরা তো বলিনি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব।’

বিভিন্ন সময় অন্যরা ভুল বয়ান তৈরি করছেন উল্লেখ করে নুরুল হক বলেন, ‘হয়তো আমাদের অনেক বক্তব্য বিএনপির পক্ষে গেছে, জামায়াতের পক্ষে গেছে, চরমোনাইয়ের পক্ষে গেছে। সে ক্ষেত্রে অনেকে হয়তো মনে করেছেন, আমাদের সঙ্গে বোধ হয় বিএনপির জোট হয়েছে, সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন তাঁদের সঙ্গে জোট হয়ে গেছে।’

আনুপাতিক হারে নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে আমরা মতামত দিয়েছিলাম। অনেকে বলছে, এটা রাজনৈতিক জটিলতা তৈরির জন্য কিংবা নির্বাচন পেছানোর জন্য। তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই অবস্থান ছিল দলের ঘোষণার সময় থেকে। সে সময় থেকে বলেছিলাম, গণপ্রতিনিধিত্বশীল সংসদের জন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ আমরা দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও আনুপাতিক হারে নির্বাচন চাই।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com