1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতের নিতে হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ৯:১৩ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন। তিনি গণহত্যা চালিয়েছেন। অথচ সেই শেখ হাসিনাকে ভারতের বর্তমান মোদি সরকার আশ্রয় দিয়ে রেখেছে। একজন মানবতাবিরোধী অপরাধী, একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় তাদের নিতে হবে।

বুধবার (৯ জুলাই) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা ভারত সরকারের প্রতি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। মোদি সরকারকে মনে রাখতে হবে গণমানুষের রক্তের দায় কখনও ধোয়া যায় না।

এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, এনসিপি দেশে নতুন রাজনীতির সূচনা করতে চায়। আমরা চাই একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র। যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায়ের নিশ্চয়তা থাকবে। হাজারো মানুষ আমাদের পদযাত্রায় অংশ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিতে চাই নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে নিজেদের উৎসর্গ করে।

তিনি আরও বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। গণতন্ত্র, মানবিকতা, স্বাধীন মত প্রকাশ এবং আইনের শাসনের জন্য তাদের রক্ত ঝরেছে। সেই রক্তের ঋণ শোধ করতে হলে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতেই হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোই পুনর্গঠনের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত হাজারো মানুষ করতালি ও স্লোগানে তার বক্তব্যে সাড়া দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com