1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

চকরিয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ২:৫৩ পিএম
চলতি মাসে ডাকাত-চোর ও মাদক কারবারিসহ ১২৭ আসামি গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ, চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছে। চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত থানা পুলিশের টানা অভিযানে ডাকাত, চোর, মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১২৭ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

চকরিয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পারভেজ মাহমুদ জানান, জুন মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৪ জন চিহ্নিত ডাকাত, ৪ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার ২৮ জন আসামি, সাজা পরোয়ানাভুক্ত ১২ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫৯ জন আসামি গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গত ৪ জুন বিএমচর ইউনিয়নের ছলিম্যারঘোনা এলাকায় বিশেষ অভিযানে দেশীয় তৈরি বন্দুক, তাজা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি পুরো মাসজুড়ে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে। পুলিশের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনের নির্দেশনায় চকরিয়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এ কাজে স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পুলিশকে সহযোগিতা করছে। তিনি আশা প্রকাশ করেন, অপরাধ দমনে চকরিয়া থানা পুলিশ আগের চেয়ে আরও কঠোর ভূমিকায় থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com