বাংলাদেশ রেলওয়ে সাবেক সরকারের সময়ে দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন করেন। কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশন ৬ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়কের সাথে যুক্ত হওয়ায় এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে এটি যাত্রীদের জন্য সাচ্ছন্দ্যের একটি যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সমূহ সম্ভবনা রয়েছে।
এই স্টেশনে চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী লোকাল ট্রেন থামলেও ঢাকা থেকে ছেড়ে আসা কিংবা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন গুলো না থামানোর কারনে এই অঞ্চলের লোকজনের যাতায়াতের ক্ষেত্রে চরমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে।
চকরিয়ায় আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে ২৬ অক্টোবর (রবিবার) রেল উপদেষ্টা বরাবরে চিঠি পাঠিয়ছেন, দৈনিক ভোরের ডাক পত্রিকার চকরিয়া সংবাদদাতা সাঈদী আকবর ফয়সাল ও জাতীয় নাগরিক পার্টি চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী
খাইরুল হাসান।
সূত্রে জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর রেলে ভ্রমণের করতে জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া ও পাশ্ববর্তী বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার বাসিন্দাদের চকরিয়ায় এসে, উল্টোপথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। যা কষ্টসাধ্য ও সময়ের অপচয় হয়। বৃহত্তর জনসাধারণের সুবিধার্তে চকরিয়া স্টেশনে ২ থেকে ৩ মিনিট যাত্রা বিরতি দেওয়ার ব্যবস্থা নিতে রেল উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। ##