1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে গুলি-কার্তুজ নিয়ে দুই সন্ত্রাসী ধরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১১:৫২ এএম

চট্টগ্রামের বাকলিয়ায় বিশেষ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- লোহাগাড়া থানার হাজীপাড়ার আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com