1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ট্রেনের দরজায় বসেছিলেন যাত্রী, থেঁতলে গেল পা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১২:০১ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে মারাত্মকভাবে জখম হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছে সৈকত এক্সপ্রেস। এ সময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিলেন। ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে ঢুকলে তার পা প্লাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

তিনি বলেন, ট্রেনের ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com