1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি

চট্টগ্রামে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১১:১৮ এএম

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ উঠেছে খোদ স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে সাদিয়া সুলতানা আলভী (১৯) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্বামী মো. রিজুয়ান (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রিজুয়ান চন্দনাইশের বরকল ইউনিয়নের গোলাম শরীফের ছেলে।

জানা গেছে, আজ ভোরে আলভীর মা তসলিমা আক্তার মেয়ের শ্বশুর বাড়িতে এসে ঘরের বাথরুমে মেয়ের লাশ দেখে চন্দনাইশ থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলভীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আলভীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com