1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ৪:২০ এএম

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এ সফর চলবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ৯ সদস্যের এই প্রতিনিধি দলে থাকছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (৮ জুলাই) সফর উপলক্ষে সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন।

এর আগে, গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সেটিও ছিল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।

এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির বিভিন্ন প্রতিনিধি দল পূর্বেও চীন সফরে গিয়েছিল।

৫ আগস্ট ২০২৪ সালের সহিংস ঘটনার পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র ও সাংবাদিকদের নিয়ে গঠিত প্রতিনিধিদলগুলো একের পর এক চীন সফর করেছে।

সাম্প্রতিক সময়ে চীন সফররত বিএনপি প্রতিনিধিদলের সঙ্গেও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার সকালে সাক্ষাৎ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com