1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না: শিবির সভাপতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ৯:২০ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, অতীতে যারাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট ‘জুলাই আন্দোলনে’ সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল। অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। ভবিষ্যতে যদি কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হন, সে দায় ছাত্রশিবির নিবে না।

শিবির সভাপতি বলেন, আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। সবশেষ তিনি উল্লেখ করেন, ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com