1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

যোগদান অনুষ্ঠান ও পথসভায় অধ্যক্ষ আনোয়ারী

জনগণ গতানুগতিক রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ৫:৫৯ পিএম

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, এ দেশের জনগণ গতানুগতিক ও বস্তাপচা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ এখন পরিবর্তন চায় এবং ন্যায়ভিত্তিক রাজনীতির মুক্তি চায়।
তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে কোনো সরকারই জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।

উক্ত পথসভায় বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। যোগদানকৃত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তারা সত্যিকার অর্থে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংগঠনের সন্ধান পেয়েছেন। অতীতে তারা কোনো সুফল পাননি, বরং বারবার সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আইনজীবী শাহ জালাল চৌধুরী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলার সহ-সভাপতি আবু আব্দুল্লাহ আল হোসাইনসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় থাইংখালী স্টেশনে পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় হলদিয়া বউবাজার স্টেশনে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একই স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com