1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ১০:২১ এএম

জাতীয় পার্টির ভেতর মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, তাদেরকে কেউ যদি সমর্থন দেয়ার চেষ্টা করে, সরকারের পক্ষ থেকেও আমরা সেটা সমর্থন করি না। একইসঙ্গে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদী বিরোধী দলগুলোও রুখে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নুরের ওপর হামলাকারীদের বিচার হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রধান নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন হামলা হয়নি। এমন ঘটনাই, যারাই জড়িত থাকুক না কেন, যেহেতু অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকাকালীন ঘটেছে। এই হামলার সমাধান এই সরকারকে করতে হবে এবং বিচার করতে হবে।

কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেটা আগে বুঝতেও জানতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচীকে কীভাবে মব বলা হয়—এই প্রশ্নও উপদেষ্টা আসিফ রাখেন।

প্রসঙ্গত, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপদেষ্টা আসিফ মাহমুদ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com