1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ : মো. তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ৮:১৬ এএম

আমজনতার সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, ‘এর চেয়ে পাড়ার মেম্বার ভালো বিচার করতে পারেন।’ আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

মো. তারেক রহমান বলেন, ‘আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া ও শেখ হাসিনার নকল আইনজীবী বিষয়টি গতরাতে প্রমাণ দিয়েছি।

হয় শেখ হাসিনার কোনো আইনজীবীই থাকবে না, না হয় তার দেওয়া আইনজীবী থাকবে। জেড আই খান পান্না স্বেচ্ছায় আইনজীবী হতে চাইলেও তাকে হতে দেয় নাই। ন্যায়বিচারে ভয় কিসের, কারো ক্ষমতা আছে জুলাইয়ে এত বড় ঘটনা ভুল প্রমাণিত করবে?’ তিনি বলেন, ‘একজন আইনের ছাত্র হিসাবে আমি মনে করি, জামাতের ঠিক করে দেওয়া নকল আইনজীবী আর গণ-অভ্যুত্থানের মামলা নিয়ে বিচারস্থলে হাসি তামাশা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। জুলাই মামলাকে ভেলকা বানিয়েছে জামায়াতিরা।’

তারেক রহমান আরো বলেন, ‘আসিফ নজরুল স্যার একটা তথ্য দিলেন—এক দিনে ৮০০ মানুষকে জামিন দিয়েছে একটি বিচারিক বেঞ্চ। ৫ ঘণ্টায় ৮০০ মানুষকে জামিন দিলে, প্রতি জামিন শুনানিতে কত মিনিট সময় দিয়েছেন? ৫ ঘণ্টায় ৩০০ মিনিট হলে প্রতি শুনানির জন্য সময় নিয়েছেন ৩৭ সেকেন্ড। জামায়াতিরা বলছে তাদের যোগ্যতা আছে, তাই ওরা বিচারালয় দখল করেছে। আমি বলছি আইজিপি মামুন কত টাকা দিয়েছে জামায়াতকে?’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com