সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই শ্লোগান কে সামনে নিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫
৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ এ জেলা ব্যবসায়ী ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে কোট বাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ ১৮৭৭,তাঃ ২৬/১১/২০১২ খ্রি) পাশাপাশি উখিয়া উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার ২০২৫ পুরস্কারে ভূষিত হয়েছে কোটবাজার দোকান মালিক সমবায়ী সমিতি লিমিটেডের বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রহমান।
গত ১ লা নভেম্বর শনিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করেন কক্সবাজার জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল।
এবং একই দিনে উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আবদুর রহমান কে উখিয়া উপজেলার শ্রেষ্ট সমবায়ী হিসেবে পুরস্কার প্রদান করেন উখিয়া উপজেলা সমবায় অফিসার আবুল কালাম।
এদিকে উখিয়া উপজেলার বানিজ্যিক ষ্টেশন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ এর জেলা পর্যায়ের শ্রেষ্ট সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় কক্সবাজার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার , জেলা সমবায় অফিসার এবং উপজেলা সমবায় অফিসার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল ও সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ অত্র সমিতির সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যগন।