1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৮:৩৯ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদ থেকে অব্যাহতি নেওয়া নেতারা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির (৬০) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী (৫৫)।

সংবাদ সম্মেলনে ওই দুই নেতা বলেন, গত ১০ বছর বছর আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পদের দ্বায়িত্ব পালন করতে পারছি না। তাই আমরা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম।

তারা বলেন, শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবো। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ সময় স্থানীয় টুকু মিয়া শেখ, মিলন শেখ, রুনু শেখ, মফিজ খান, রুবেল মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com