1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পেকুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ২৩ জুন পুলিশ সতর্ক অবস্থায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

তিন মাসের জন্য নির্বাহী কাউন্সিল গঠন করল এনসিপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ৬:১৪ পিএম

তিন মাসের জন্য নির্বাহী কাউন্সিল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কাউন্সিলে ৫১ জন সদস্য স্থান পেয়েছেন।

আজ রোববার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় দলটি।

দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ২৬ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চতুর্থ সাধারণ সভার ২ নং সিদ্ধান্ত অনুসারে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে আগামী তিন মাসের জন্য নিম্নোক্ত ৫১ সদস্যবিশিষ্ট ‘‘নির্বাহী কাউন্সিল’’ গঠন করা হলো।’

নির্বাহী কাউন্সিলের সদস্যরা হলেন মো. নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আখতার হোসেন, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আবদুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. নিজাম উদ্দিন।

নির্বাহী কাউন্সিলে আরও রয়েছেন আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদুল হক, মো. ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মুশফিক উস সালেহীন, ডা. জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, আলী নাসের, আতাউল্লাহ, মাহমুদা আলম মিতু, এস এম শাহরিয়ার, ডা. মো. আব্দুল আহাদ, তারিকুল ইসলাম, দিলশানা পারুল, কৈলাশ চন্দ্র রবিদাস এবং মো. রাসেল আহমেদ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com