1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

তুমব্রু সীমান্তে ৩০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ৮:০৯ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়ন ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে আভিযানিক দল।

 

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তুমব্রু সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। একইদিন দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম খায়রুল আলম জানান,” গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু মধ্যপাড়া এলাকায় টহল জোরদার করে রাত দেড়টার দিকে ৩০হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মধ্যপাড়া এলাকার বক্তার আহমদের ছেলে আরমান অপি(১৯) ও ক্যাম্প-৭ এর সি ব্লকের আবুল বাসারের ছেলে জিয়াউল হক(৩৬)।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com