1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

দাবি ১ কোটি, ১০ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়কসহ ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৪:২১ পিএম

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ ৫ জন। পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

ওসি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে ১০ লাখ টাকা দেওয়া হয়। পরে আরেকদফায় নিতে গেলে হাতেনাতে আটক করা হয় তাদের।’’

 

জানা যায়, গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ; তিনি সম্মিলিত বেসকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এবং গুলশান এলাকায় অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চাঁদা দাবিকৃত গুলশানের ওই সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হলো শাম্মী আহমেদ। পুলিশ জানায়, আটককৃত ওই শিক্ষার্থীরা রাত ৮টার দিকে দ্বিতীয় দফায় ওই বাসায় স্বর্ণালংকার আনতে যায়। সে সময় বাড়ির লোকজন পুলিশকে জানালে রিয়াদসহ পাঁচজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, ঘটনাটি তদন্ত হচ্ছে। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com