1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

দায়রা আদালতেও জামিন পেলেন না সাবেক সিইসি আউয়াল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ৯:৫০ এএম

রাজধানীর শেরেবাংলা নগর থানার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত এই আদেশ দেন। এদিন হাবিবুল আউয়ালের পক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী। এর আগে, গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত ২২ জুন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত করার অভিযোগে সাবেক তিন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলায় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের ধারাও যুক্ত করা হয়।

২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

দায়িত্বকালে নানা বিতর্ক ও সমালোচনার মুখে থাকা এই কমিশন জনরোষে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com