1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক কুতুপালং লম্বাশিয়ায় সশস্ত্র রোহিঙ্গা হামলায়, আহত ৩ বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা

দিনে শেখ হাসিনার জন্মদিন পালনের নামে খাবার বিতরণ, রাতে ছাত্রলীগ নেতা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৯:৫৭ পিএম

শেখ হাসিনার জন্মদিন পালনের নামে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন এর নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা সম্প্রতি খাবার বিতরণের আয়োজন করেন। গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে হিজলিয়া এলাকা থেকে মুসলিম উদ্দিনকে আটক করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা ৩৩ মিনিটে হিজলিয়া এলাকার শাহজাহানের বিল্ডিং-এর নিচ তলায়, বিল্ডিং-এর মালিক শাহজাহান মনখালি এলাকার বাসিন্দা। মুসলিম উদ্দিন হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর রাজেশ। স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, এমন কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ।

পুলিশ জানিয়েছে, আটক মুসলিম উদ্দিনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তের মাধ্যমে আরও সহযোগী সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান এলাকায় সুনিশ্চিত শান্তি বজায় রাখার প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com