1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নতুন ভিসি যোগদান করেনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে!

✍️ বিশেষ প্রতিনিধি •

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ৪:৪৯ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের তিন সপ্তাহ পার হলেওক ক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি ড. আব্দুল গফুর (গতকাল ৯ নভেম্বর পর্যন্ত) যোগদান করেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল গফুরকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়ে গত মাসের ২১ অক্টোবর ২০২৫ ইংরেজী তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ড. গফুরের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত বেতন-ভাতা ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে নিয়োগ আদেশের তিন সপ্তাহ পার হলেও ভিসি কর্মস্থলে যোগদান করেনি বলে জানা গেছে৷ কেন তিনি যোগদান করেনি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় সূত্র কিছু জানায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com