1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলারসহ ৯১ বাংলাদেশি কুতুবদিয়ার জেলেকে ফেরত দিলো ভারত রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ ভুক্তভোগী উদ্ধার, আটক ৯ পাচারকারী আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৮:০৯ এএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। দুর্ঘটনায় আহত দুজনকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা কাছে গিয়ে দুজনের মরদেহ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাস কেটে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। এসময় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com