1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নির্বাচন বানচাল করতে ভিপি নুরের ওপর হামলা: ফারুক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ২:১১ পিএম

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই ভিপি নুরুল হক নুরের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।’

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগে বিএনপির প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ফ্যাসিস্টদের ফেরাতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব চক্রান্ত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জামায়াত ও এনসিপিকে ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, ‘যারা ৭১-এ ভুল করেছে এবং যারা নতুন জন্ম নিয়েছে, তারা নাকি বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন চায়। এ দেশের জনগণ পিআর বুঝে না, তারা বুঝে সরাসরি ভোট। আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তবে কবর থেকে উঠে আসা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘১৬ বছর বিএনপি নেতাকর্মীদের হাট-বাজারে উঠতে দেননি। হামলা করে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে রেখেছিলেন। বর্তমানে আপনিও জেলে, বের হওয়ার জন্য চটপট করছেন। মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেশে ন্যায় বিচার চলমান আছে। ন্যায় বিচার হলে আপনি কখনো জেল থেকে বের হতে পারবেন না।’

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাহ উদ্দিন লিটনের সঞ্চালনায় এসময় সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আমিন উল্যাহ বিএসসি, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com