1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

পররাষ্ট্র সচিবের ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসন কেন্দ্র পরিদর্শন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ১:৪৩ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব জনাব আসাদ আলম সিয়ামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ (বুধবার) কক্সবাজারের ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসন কেন্দ্র পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা।

 

বৃহস্পতিবার(৩১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নেতৃত্বে দলটি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর আওতাধীন ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত এশিয়া হাইওয়ে সংলগ্ন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্মিত ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দল সরেজমিনে ক্যাম্পটির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

 

এরপর তারা সীমান্ত সড়ক ব্যবহার করে ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাহাড়পাড়া এলাকায় নবনির্মিত আরও একটি ট্রানজিট ক্যাম্প পরিদর্শনে যান। এই দুটি ক্যাম্পই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন কার্যক্রম শেষে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে প্রতিনিধি দলটি টিভি টাওয়ার এলাকা হয়ে উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com