1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পাঞ্জেগানা-সোনাইছড়ি: ইয়াবা পাচারের নতুন রুট

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৭:০৪ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ফের ইয়াবা পাচারকালে আটক হয়েছেন এক ব্যক্তি।

রামু-সোনাইছড়ি সড়ক থেকে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। বর্তমানে তিনি রামু থানার হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

স্থানীয়দের মতে, রামুর পাঞ্জেগানা-সোনাইছড়ি, ঘোনারপাড়া, এবং আরও অন্তত দুটি সড়ক এখন ইয়াবা পাচারের ‘হট রুট’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কলাগাছ, পণ্যবাহী ট্রাকের গোপন চেম্বার, এমনকি পশুবাহী গাড়িতেও লুকিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে।

রামু থানার তথ্যমতে, গত জুলাই-আগস্ট দুই মাসে মোট ৭ লাখ ১০ হাজার ৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু সদস্যের যোগসাজশে এসব রুটে প্রতিনিয়ত ইয়াবা পাচার হচ্ছে। কেউ কেউ একে বলছেন ‘ইয়াবা সম্রাটদের নিয়ন্ত্রিত এলাকা’।

রামু থানার ওসি (তদন্ত) ফরিদ বলেন, আমরা ইয়াবা কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অভিযানের গতি আরও বাড়ানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com