1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

পাহাড়ের পাদদেশে ডাম্পার রেখে পালালো মাটিখেকোরা

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ৫:৪৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। বুধবার (৮ অক্টোবর) সকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশ থেকে অবৈধভাবে মাটি বোঝাই করা একটি ডাম্পার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ডাম্পারের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। সরকারি পাহাড় কেটে মাটি পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনাঞ্চল রক্ষা ও পাহাড় ধ্বংস বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড় সংরক্ষণ অত্যন্ত জরুরি।” স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি পাচার করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com