1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পিআর যারা চাচ্ছেন তারাই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ১২:২৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আমরা সব সময় একই কথা বলি পিআর পদ্ধতি নয়, আমরা চাই প্রচলিত পদ্ধতি। যেখানে এলাকাভিত্তিক মানুষ ভোট দিয়ে নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করে। যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলছেন, তারা মূলত নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টাঙ্গাইল’ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেস তিনি এসব কথা বলেন।

ছাত্রদল ও যুবদলের প্রাক্তন সভাপতি টুকু বলেন, সবাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায় না। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেলেও পাকিস্তান শেষ ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে এগিয়ে ছিল। তাই বলে কি সিরিজ পাকিস্তান জিতেছে? যেমন কেউ কেউ বলেন, ‘ভোট দিলাম সন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে।

’ অর্থাৎ, আপনি ভোট দেবেন টাঙ্গাইলে, কিন্তু প্রতিনিধি হবেন নোয়াখালী থেকে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। টাঙ্গাইলের মানুষের প্রতিনিধি হতে হলে তাকেই টাঙ্গাইলের হতে হবে।
তিনি আনো বলেন, ‘এই দেশের মানুষ ভোট দিতে চায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জনগণ ভোট দিতে পারেনি।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। আমরা বলি না যে আমরা ক্ষমতায় যাব, আমরা বলি মানুষের ভোটাধিকার ফেরত দিতে চাই। এই দেশের মালিক জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে দেশ কে চালাবে।
আমাদের টাঙ্গাইলের আহ্বায়ক সাংবাদিক মির্জা শাকিলের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বুয়েটের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী মেফতাউল আলম সিয়াম ও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম মুনতাকা সর্বা প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com