1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০

পিডিবির কর্মকর্তার কক্ষে ঢুকে ‘পিস্তল বের করে’ হত্যার হুমকি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ৭:৪৯ পিএম

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তাকে সরকারি কাজে বাধা ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন আনিস নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার ঢাকার মতিঝিলের ওয়াপদা ভবনে পিডিবির ক্রয় পরিদপ্তরে এ ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিডিবি। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজ বুধবার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আনিস নামের এক ব্যক্তি পিডিবির ক্রয় পরিদপ্তরের পরিচালক মো. নান্নু মিয়ার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় এস কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামের কোম্পানির বিপক্ষে পূর্বে গঠিত কমিটির সদস্য হিসেবে প্রতিবেদন না দিতে তাঁকে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে পিস্তল বের করে পরিচালককে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনিস নামের ব্যক্তি পরিচালককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তিনি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের মো. সাইফুল ইসলামের পক্ষে এসেছেন বলেও উল্লেখ করেন। এ সময় মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদসহ মাস্ক পরা অবস্থায় অপর এক ব্যক্তি পরিচালকের কক্ষের বাইরে অবস্থান করছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com