1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

পেকুয়ায় গরু চুরি করতে গিয়ে ছাত্রদলের সাবেক নেতা জনতার হাতে আটক

✍️ পেকুয়া প্রতিনিধি •

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ৮:২০ এএম

কক্সবাজারের পেকুয়ায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান জাসাস নেতা খোরশেদ মাহমুদ রোমিও।

সোমবার রাত ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনুস সওদাগরের বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ মাহমুদ রোমিও একই ইউপির মাঝির পাড়া এলাকার মোহাম্মদ রশিদের ছেলে ও বর্তমান জাসাস উপজেলা শাখার সদস্য।

রোমিও জনতার হাতে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অন্য একজনকে সাথে নিয়ে গরু চুরি করতে যাওয়ার কথা শিকার করেন তিন।

জানা গেছে, বিগত সময়ে ছাত্রদল করাকালীন তার বিরুদ্ধে অহরহ চুরির অভিযোগ থাকলেও বর্তমানে টাকার বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ ভাগিয়ে নেন। পদ পাওয়ার পর চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নিরহ লোকদের উপর নির্যাতনের অহরহ অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সংগঠনটির নেতারা। যার কারণে বেপরোয়া হয়ে এলাকায় চুরির ঘটনা ঘটাতে সংঘবদ্ধ চোরের দল গঠন করেন। মগনামা ও আশেপাশের এলাকায় প্রতিদিন গরু, ছাগল, মোবাইলসহ বাড়ির দামি জিনিসপত্র চুরির ঘটনায় নেতৃত্ব দিয়ে গিয়ে ভোরে জনতার হাতে আটক হলে পুরো উপজেলার সাধারণ নাগরিকদের মাঝে স্বস্তি নেমে এসেছে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেও অহরহ চুরির তথ্য বের হবে এমন আশা ভুক্তভোগী পরিবারগুলোর।

স্থানীয়রা ভুক্তভোগী ইউনুস জানান, রোমিও একজন পেশাদার চোর। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনায় ধরা পড়েছে। এই রকম একজন চোরকে বিএনপির মত একটি দলের অঙ্গসংগঠনে কিভাবে জায়গা পায়।

তিনি আরো জানান, আর কখনো চুরি করবেনা এমন মোচলেকা পরিবারের পক্ষ থেকে দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তাফা জানান, এঘটনায় কেউ অভিযোগ করেনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com