1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

প্রতারণার অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ৬:৩৯ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতরণার অভিযোগে শিশির আহমদে নামের এক ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিশির আহমদে ওই উপজেলার বলুহর গ্রামের সব্দুল সরকারের ছেলে। তিনি স্থানীয় বলুহর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রশিবির নেতা শিশির স্কুলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে চাকরি না পেয়ে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর কালের কণ্ঠকে বলেন, ‘শিশির আহমেদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শিশিরকে আদালতে সোর্পদ করা হয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com