1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বাঁশখালীতে এনসিপির সংগঠককে মারধরের অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ৪:৪৮ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংগঠককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানা থেকে কিছুটা দূরে ফরহাদ-নোমান ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হামলায় আহত তানভীর কাদের সিকদার (২৩) এনসিপির বাঁশখালী উপজেলার সংগঠক। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় কর্মসূচির প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায় বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা জানান, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে কয়েকটি অটোরিকশা নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন তানভীর। সেসময় একদল যুবক এসে তাদের ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তানভীরের ওপর হামলা করে।
আহত তানভীর কাদের বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণ্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীর অনুসারীরা এসে আমাদের ব্যানার কেড়ে নেয় ও পুড়িয়ে দেয়। তারা আমার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা হামলার খবর শুনেছি। মাথা ফাটানো বা ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে জেনেছি, তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com