1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

বান্দরবানের লামায় ৭৫ রিসোর্ট বন্ধ ঘোষণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ১:৩৭ পিএম

বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামায় ৭৫টি রিসোর্ট ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির সম্ভাবনা রোধে মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটনকেন্দ্রের ৭০-৭৫টি রিসোর্ট ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় খুলে দেওয়া হবে রিসোর্ট।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আগামী শুক্র-শনিবার দুদিন বৃষ্টির সম্ভাবনা কম হলেও ১৩ জুলাই থেকে পুনরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগেও ১ জুন বৈরি আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বান্দরবানের লামা উপজেলায় প্রায় ৬০ রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com