1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

বৌভাত থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ৩:৪৭ এএম

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বেলতলী বাজারের পাশে পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় একটি বিয়ের বৌভাত অনুষ্ঠানে গিয়েছিলেন। ফেরার পথে বাসটি পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিয়ে গিয়ে পুকুরে পড়ে যায়।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে এক শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার পালিয়ে গেছেন ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com