1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ভারতের বারবার অনুরোধে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ৩:২১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভারতের বারবার অনুরোধে দুর্গাপূজায় ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বছর আগের তুলনায় কম এবং উচ্চ মূল্যে রপ্তানি করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘আমরা বারবারই বলেছি—দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে চাহিদার তুলনায় অনেক কম এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হচ্ছে।’

এ সময় অবৈধ জাল উৎপাদন ও বিক্রেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, ‘অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। যারা অবৈধ রিং জাল তৈরি, বিক্রি বা ব্যবহার করে—তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলজ সম্পদ ধ্বংসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভায় সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ অন্যান্যরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com