1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে ধরা ছাত্রলীগ নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৯:০৪ এএম

ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে (৩১) আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় তিনি বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

আটক আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে জানা যায় উক্ত ব্যক্তির নামে ৭টি মামলা রয়েছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছে। তিনি পলাতক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com