1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

ময়মনসিংহে পদত্যাগ করলেন এনসিপির চার নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ২:৪৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন। সংগঠনের নীতি ও আদর্শ ঠিক না থাকার অভিযোগ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তারা।

আজ সোমবার পদত্যাগকারী নেতারা জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে তাদের পদত্যাগপত্রের একটি অনুলিপি দেন। এর আগে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন বলে তারা জানিয়েছেন।

পদত্যাগ করা নেতারা হলেন, এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।
তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ‘আমরা এ দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমি এখনও অবগত নই। তারা কেন পদত্যাগ করবে, তাও আমার জানা নেই।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com