1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মরিচ্যা চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ৫:০০ পিএম

মরিচ্যা চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের রামুতে যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ইজিবাইকটি তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তি হলেন হাসেম উল্লাহ (৩২), পিতা- মোহাম্মদ ইসমাইল, গ্রাম- দক্ষিণ পাড়া, দক্ষিণ চৌফলদন্ডী, ডাকঘর- চৌফলদন্ডী, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com