1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

মরিচ্যা চেকপোস্টে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ৫:৪১ পিএম

কক্সবাজার জেলার রামু উপজেলার অধীনস্থ মরিচ্যা চেকপোস্টে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (২৫ জুলাই ) সন্ধ্যায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ দুইজন নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ির তুলাতলি এলাকার মোক্তার আহমদের স্ত্রী তৈয়বা আক্তার এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ১ এর নুর আলমের স্ত্রী দিলবার খাতুন।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় ও সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। রাত ৮টা ৩০ মিনিটে গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। ইজিবাইকের যাত্রী দুইজনের শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় আনুমানিক এক কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com