1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার শিবির নেতার রুমে বহিরাগতদের ‘আপত্তিকর’ অবস্থায় আটক, ভিডিও ভাইরাল তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক ২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে নাশকতা মামলায় ৭ জন গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন গ্রেপ্তার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতার আপত্তিকর কথোপকথন ভাইরাল, হারালেন পদ ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস দুবাই কারাগার থেকে যেকোনো সময় দেশে ফিরছেন বেনজীর!

মহেশখালীতে পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ ডাকাত আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ১২:৪৩ পিএম

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

শুক্রবার (১১ জুলাই ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি বিশেষ দল মহেশখালী থানার শাপলাপুরের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গহিন পাহাড়ের দিকে পালানোর চেষ্টা করে। তবে অভিযানিক দল ধাওয়া দিয়ে আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২) নামে এক ডাকাতকে আটক করে।

তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি ৯ মি.মি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি তাজা গুলি উদ্ধার করা হয়। আটক মান্নান মহেশখালীর কালারমারছড়া এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com