1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালী এলজিইডি অফিসের সহকারী হিসাব রক্ষক নজরুলের অপসারণ দাবি

✍️ পেকুয়া প্রতিনিধি •

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ৫:৩২ এএম

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা প্রকৌশল (এলজিইডি) অফিসের সহকারী হিসাব রক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় ঠিকাদার সমিতি। ইতোমধ্যে তারা এ নিয়ে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারকে দিয়েছেন।

 

অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন কাজের কোটেশন প্রক্রিয়া ও বিল-সংক্রান্ত কর্মকাণ্ডে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করে আসছেন নজরুল ইসলাম। এতে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে এবং ঠিকাদাররা হয়রানির শিকার হচ্ছেন।

 

ঠিকাদার সমিতির নেতারা জানিয়েছেন, নজরুলের বিরুদ্ধে তারা এলজিইডির প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাকে মহেশখালী থেকে অপসারণ করার জোর দাবি জানান তারা।

 

অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com