1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মাইজভান্ডারে আনা হল সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির মরদেহ, জানাজা বাদ মাগরিব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১১:৫৮ এএম

ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আনা হল শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির নাতি ও সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির জ্যেষ্ঠ সন্তান বর্তমান পীর শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির মরদেহ।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মরহুমের মরদেহ মাইজভান্ডার দরবার শরীফে আনা হলে হাজারো ভক্ত-অনুসারি কান্নায় ভেঙে পড়েন।

এর আগে সোমবার থেকে দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ পীরের শেষ দর্শনের জন্য মাইজভান্ডারে এসে ভিড় করতে শুরু করেন।

দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বাদ মাগরিব দরবার শরীফ সংলগ্ন শাহী ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির ইন্তেকালে মাইজভান্ডারের সব মঞ্জিল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য ভক্ত-অনুসারি রেখে গেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com