1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

মাথা কেটে অপারেশনে দুই মাসের হাবিবার মৃত্যু, সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ চিকিৎসকের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৫ ৯:৫৩ এএম

মাথা কেটে অপারেশনে দুই মাসের হাবিবার মৃত্যু, সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ চিকিৎসকের

 

কক্সবাজারে কথিত চিকিৎসক বাদশা আলমগীর ওরফে বি. আলমগীরের অবহেলায় দুই মাস বয়সী শিশু নূর হাবিবার মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও অযৌক্তিক অস্ত্রোপচারের কারণে প্রাণ হারায় শিশু হাবিবা।

শিশুটির চাচা আসাদুল্লাহ অভিযোগ করে বলেন, হাসপাতালের দালাল সোহাগের মাধ্যমে কক্স ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় হাবিবাকে। কোনো প্রকার পরীক্ষা ছাড়াই কেবল একটি এক্স-রে রিপোর্টের ভিত্তিতে টিউমার অপসারণের নাম করে অস্ত্রোপচার করা হয়। এ সময় মাথার পেছনের বড় একটি অংশসহ গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলা হয়। অপারেশন থিয়েটার থেকে বের করার কয়েক মিনিটের মধ্যেই মারা যায় শিশু হাবিবা। পরে তড়িঘড়ি করে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

এ ঘটনায় পরিবার বিচার চাইতে গণমাধ্যমে আসলে সাংবাদিকরা ৩০ সেপ্টেম্বর কক্স ন্যাশনাল হাসপাতালে গিয়ে সত্যতা যাচাই করেন। প্রশ্নের মুখে বি. আলমগীর প্রথমে গড়মিল বক্তব্য দেন, পরে উত্তেজিত হয়ে সাংবাদিকদের “সাংবাদিকতা শিখে আসতে” বলেন।

 

তবে উল্টো ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এই কথিত চিকিৎসক। যা গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, বি. আলমগীরের ডিগ্রি ও চিকিৎসক পরিচয় নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। রোগী ভাগাভাগি ও দালাল সিন্ডিকেটের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে আসার চক্র সম্পর্কেও অনুসন্ধান চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com