1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, ব্যবসায়ীর মৃত্যু হামের টিকার ব্যবস্থা না করার ব্যর্থতা গত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর

মিয়ানমারে পাচারের পথে সিমেন্টভর্তি দুটি বোট জব্দ, গ্রেপ্তার ২২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১২/২০২৫ ২:৪৯ পিএম

মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৫০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে নিয়মিত টহলকালে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী জানায়, একটি চোরাকারবারি চক্র শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে সিমেন্ট পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে টহলকালে নৌ-বাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩৬ দশমিক ৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের বোটের সন্ধান পায়।

নৌ-বাহিনীর জাহাজ কাছে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ ও ‘মা বাবার দোয়া-১০’ নামের বোট দুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট দুটিতে থাকা বাংলাদেশি ডায়মন্ড ব্র্যান্ডের ১ হাজার ৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়।

নৌ-বাহিনী জানায়, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান, মানবপাচার ও অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com