1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

মির্জা ফখরুলের ‘বিতর্কিত’ বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ৭:৩৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলা তুলে নেব আমরা’— এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলা ভবন, মলচত্বর ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা “আবু সাইদের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”, “মুগ্ধের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”, “ওয়াসিমের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”, “দিল্লিবাসীর পায়তারা করতে হবে দেশছাড়া”, “পুনর্বাসন করিস না, পিঠের চামড়া থাকবে না”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” সহ নানা স্লোগান দেন।

সমাবেশে সূর্যসেন হলের ভিপি আজিজুল হক বলেন, “জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে আওয়ামী লীগ লকডাউনের নামে দেশে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের চেষ্টা করছে। ঠিক সেই সময় বিএনপির মহাসচিব ঘোষণা দিয়েছেন, তিনি আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন।”

তিনি বলেন, “ছাত্রজনতার পক্ষ থেকে জানতে চাই— এটা কি আপনার ব্যক্তিগত মত, নাকি দলীয় অবস্থান? নাকি বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করি, আপনি দ্রুত এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন।”

তিনি আরও বলেন, “একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দোসররা আবার দিল্লির পতিত ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। জুলাই জনতা থাকতে খুনি আওয়ামী লীগ, যাদের হাতে দুই হাজার শহীদের রক্ত, তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।”

রিয়াজুল ইসলাম জুবা বলেন, “৫ আগস্টের পর থেকে তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শবিরোধী বক্তব্য ও গণহত্যাকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন জাতির জন্য লজ্জাজনক। তারা যেন জুলাইয়ের পক্ষে থেকে নতুন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com