1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পেকুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ২৩ জুন পুলিশ সতর্ক অবস্থায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

‘মুজিববাদী বামদের ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ঐক্যের ডাক জুনায়েদের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১:১৬ পিএম

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ডাকসু নির্বাচন অনিবার্য। মুজিববাদী বামদের ষড়যন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন তিনি। এদিন হাইকোর্ট এক রিট আবেদনের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশ দেন। পরে অবশ চেম্বার আদালত হাইকোর্টের সে আদেশকে স্থগিত করে দিয়েছেন। যার ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে আপাতত কোনো আইনি বাধা রইল না।

যারা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জুনায়েদ লিখেছেন, ‘মুজিববাদী বামদের ষড়যন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না। ডাকসু নির্বাচন অনিবার্য, এটি শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। তাই সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার আদায়ে সরব হতে হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com