1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

যুবলীগ ও সৈনিক লীগ নেতার নেতৃত্বে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ১১:৫৭ এএম

শ্যামনগরে যুবলীগ ও সৈনিক লীগ নেতার নেতৃত্বে জামায়াত কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মীর নাম শেখ আব্দুর রহমান (৫০)। হামলার সময় তার গাড়িচালক গোলাম মোস্তফা এবং সহযোগী শ্রমিক ইসরাফিল হোসেনও আহত হন। স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন মোল্যা এবং উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ হামলার নেতৃত্ব দেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

গুরুতর আহত আব্দুর রহমানের ছেলে মামুন হোসেন জানান, তার পিতা নিজস্ব চিংড়ি ঘেরে একটি বসতঘর নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় আবুল হোসেন, আলমগীর হোসেন, হাফিজুর ও বাবলুসহ প্রায় ১৭-১৮ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করে চিংড়ি ঘেরে হামলা চালায়। প্রাণভয়ে তার পিতা সেখান থেকে দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গেলে গাড়িচালক গোলাম মোস্তফা ও শ্রমিক ইসরাফিল হোসেনও হামলার শিকার হন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহমানের মাথা, হাত ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ সভাপতি আবুল হোসেন মোল্যার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুঠোফোনে দাবি করেন, তাদের জমিতে জোরপূর্বক বসতঘর নির্মাণের চেষ্টা করায় বাবলু মোল্যা, মিজান মোড়ল ও রাকিবসহ কয়েকজন বাধা দিলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com