1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ৫:০৭ পিএম

কক্সবাজারের রামু উপজেলার থোয়াইংগাকাটা এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড় কাটার স্পট থেকে একটি ড্রামট্রাক জব্দ করেছে বনবিভাগ। বুধবার(১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা(সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান নিবিড়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম সহ বনবিভাগের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জানা যায়, দীর্ঘদিন যাবত থোয়াইংগাকাটা এলাকায় পাহাড় ধ্বংস করে লাখ লাখ টাকার বিনিময়ে মাটি বিক্রি করছে প্রভাবশালী একটি চক্র। পরিবেশ ধ্বংসের পাশাপাশি বনভূমি দখল করছে চক্রটি।

 

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা জানায়,” গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করে থোয়াইংগাকাটা এলাকায় পাহাড় কাটার স্পট থেকে একটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com