1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

রামুতে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ৬:২৯ এএম

কক্সবাজারের রামুতে র‍্যাব-১৫ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) দুপুরে রামু উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় যাত্রীবেশে থাকা মোঃ জাহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব পাহাড়তলী এলাকার আব্দুল লতিফের ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকার করেন যে, তিনি সীমান্ত এলাকা থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

 

আটক আসামি ও জব্দকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com