1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

রেজুখাল চেকপোস্ট ইয়াবাসহ যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ৫:১৪ পিএম

কক্সবাজাের রামুস্থ রেজুখাল চেকপোস্টে ৩৪ বিজিবির বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার সোনার পাড়া এলাকার ছলিম উল্লাহর পুত্র মোহাম্মদ হাসেম(৩৫)।

বুধবার(২৪ ডিসেম্বর)  রাত ৮ টা ৪০ মিনিটে রেজুখাল চেকপোস্ট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, চেকপোস্ট থেকে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ-পূর্বে ‘খালের পাড়’ নামক স্থানে অভিযান চালিয়ে মো. হাসেম (৩৫) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানের ফলে কক্সবাজার অঞ্চলে জনমনে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com