1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

রেজুপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৪:৪৭ পিএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর  বিশেষ অভিযানে রেজুপাড়া সীমান্ত এলাকা থেকে ২০,০০০ (বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

সূত্র জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান রেজুপাড়া বিওপি’র সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী লেবুবাগান খালের পাড়ে কৌশলগত অবস্থান নেয়। সন্ধ্যা ৭টার দিকে কাপড়ের কালো ব্যাগ হাতে এক ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় চোরাকারবারী ব্যাগটি ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

 

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের চলমান প্রক্রিয়ার অংশ। সীমান্তে মাদক ও চোরাচালান দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com