1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে সভা বর্জন বামপন্থী ৩ সংগঠনের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ৮:২৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতির পক্ষে মত দিয়েছে অধিকাংশ ছাত্র সংগঠন। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে গতকাল রোববার মতবিনিময় সভা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর এই সভায় দুটি সংগঠন হলে ছাত্র রাজনীতির বিপক্ষে মত দেয়।

 

এদিকে ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে সভা বয়কট করেছে তিনটি বাম সংগঠন।

বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা হয়। সূত্র জানায়, সভায় ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), ছাত্র ফেডারেশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদসহ ২২টি সংগঠন অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বেলা ৩টায় শুরু হওয়ার ১০ মিনিট পরই ছাত্রশিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করেন তিন বাম সংগঠনের নেতারা। সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ হলে ছাত্র রাজনীতির বিপক্ষে মত দিয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব জানান, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা জানিয়েছেন তারা। শিক্ষার্থীর আবেগকে সম্মান করেই রাজনীতি চান তারা। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন।

সভার বিষয়ে উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন। আমরা চাই, তারা যেন সবাই এতে অংশ নেয়। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব আছে। তা যেন কোনো পক্ষকে অন্য পক্ষের মুখোমুখি না করে।’

ছাত্র রাজনীতির বিপক্ষে দুই সংগঠন
রোববার রাতে বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং স্বার্থের বিষয় বিবেচনায় রেখে আজকের (গতকাল) ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মিটিংয়ে আমরা স্পষ্ট করে জানিয়েছি, আমরা হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র সংগঠনের কাঠামো এবং কার্যক্রম চাই না। সেটা প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি, দুইটার-ই।’ ছাত্র অধিকার পরিষদও হলে ছাত্র রাজনীতি না থাকার বিষয়ে মত দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, গত এক বছরে হলে ছাত্র রাজনীতির ট্রমা এখনও কাটেনি। ছাত্র সংগঠনগুলো বিশেষ করে ছাত্রদল তাদের কার্যক্রমের ভেতর দিয়ে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেনি। এ কারণে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা শিক্ষার্থীদের এই অবস্থানকে সম্মান জানাই।

তিন সংগঠনের সভা বয়কট
ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোয় মতবিনিময় সভা বয়কট করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, মতবিনিময় সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর ছাত্র শিবিরের নেতারা উপস্থিত হন। তখন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এবং বিসিএল ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র শিবিরকে ডাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আমরা বলি, ‘বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে শিবির এবং জাতীয় ছাত্র সমাজের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এর পরও কেন শিবিরকে আমন্ত্রণ জানানো হলো?’ এর জবাবে উপাচার্য বলেন, ‘এখন পরিবর্তিত পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিবিরকে রাখতে হবে।’ আমরা তখন জানতে চাই, ভবিষ্যতে আবার পরিস্থিতির পরিবর্তন হলে ছাত্রলীগকেও রাখা হবে কিনা। উপাচার্য এর সদুত্তর দেননি। তিনি এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, আমরা তার নিন্দা জানিয়ে সভা বয়কট করি।

রোববার রাতে উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে এই তিন সংগঠন। এছাড়া বক্তব্য দেওয়ার পর সভাস্থল ত্যাগ করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com